শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তাকওয়া ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স দিলেন দিলীপ কুমার

  • আপলোড তারিখঃ ১৪-০৭-২০২১ ইং
তাকওয়া ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স দিলেন দিলীপ কুমার
করোনায় মৃত ব্যক্তির দাফন কাজের জন্য তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগ সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দাফন কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাকওয়া ফাউন্ডেশনের’ নির্ভিক সৈনিকদের যাতায়াতের জন্য অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্য-সুরক্ষার জন্য পিপিই প্রদান করেছে তারা দেবী ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে এসব প্রদান করা হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক অতিথি হিসেবে উপস্থিত থেকে তাকওয়া ফাউন্ডেশনের নেতৃবৃন্দের নিকট যাতায়াতের জন্য একটি অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্য সুরক্ষার জন্য ১০টি পিপিই প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, চেম্বার অব কমার্সের পরিচালক সালাউদ্দিন মিঠু, তাকওয়া ফাউন্ডেশনের পরিচালক মাওলানা তারিক মাহমুদ, সহসভাপতি মোতাচ্ছিম বিল্লাহ, সেক্রেটারি তানভীর তন্ময়, কোষাধ্যক্ষ তৌফিক এলাহী, সদস্য হাবিব শাওন, তৌকির ও মারুফ আহম্মেদ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির নেতাদের সঙ্গে লিপুর মতবিনিময়