রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে ভারত থেকে আসা দুই বাংলাদেশি নাগরিক আটক

  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০২১ ইং
মহেশপুরে ভারত থেকে আসা দুই বাংলাদেশি নাগরিক আটক
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রাম থেকে হালিমা খাতুন (৪০) ও তাঁর ছেলে আব্দুল আজিজকে (২২) আটক করেছে বিজিবি। গত শনিবার রাতে পলিয়ানপুর গ্রামের জনৈক কবির শেখের মেহগনি বাগান থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি মহেশপুর উপজেলার জিটকেপোতা গ্রামে। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানান। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, মহেশপুরের জিটকেপোতা গ্রামের আবু তালেব মণ্ডলের স্ত্রী মোছা. হালিমা খাতুন ও তাঁর ছেলে আব্দুল আজিজ মণ্ডল অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় বিজিবির টহল দল তাঁদের আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় গতকাল রোববার সকালে পাসপোর্ট আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়