সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় করবী ইলেকট্রনিক্সে হামলা চালিয়ে রক্তাক্ত জখম মানসিক প্রতিবন্ধী যুবক

  • আপলোড তারিখঃ ১৩-০৪-২০২১ ইং
চুয়াডাঙ্গায় করবী ইলেকট্রনিক্সে হামলা চালিয়ে রক্তাক্ত জখম মানসিক প্রতিবন্ধী যুবক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভা মোড়ে করবী ইলেকট্রনিক্সে আকস্মিক হামলা চালিয়ে নিজেই রক্তাক্ত জখম হয়েছেন এক মানসিক প্রতিবন্ধী। খবর পেয়ে সদর থানার পুলিশ আহত ওই প্রতিবন্ধীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত মানসিক প্রতিবন্ধী সুমন (৩৫) চুয়াডাঙ্গা পৌর শহরের ফার্মপাড়ার সৈকতের ছেলে। স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা পৌরসভার ভেতরে ওই প্রতিবন্ধী যুবকটি অস্বাভাবিক অঙ্গভঙ্গি করে টাকা চাচ্ছিলেন। পরে পৌরসভার লোকজন তাঁকে বের করে দিলে সড়কের বিপরীতে করবী ইলেকট্রনিক্স-এর দোকানে হামলা চালান। এসময় দোকানের কয়েকটি কাচের শেড ভেঙে যায়। ওই ভাঙা কাচের শেডে তাঁর পা কেটে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। খবর পয়ে পুলিশ এসে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দোকান মালিক কবির জানান, কিছু বুঝে ওঠার আগেই তিনি পা দিয়ে তাঁর দোকানের কাচের শেডে লাথি মেরে ভাঙতে শুরু করেন। পরে তিনি অহত হলে নিজে নিজেই থেমে যায়। আহত সুমনের স্ত্রী সামিনা জানান, তাঁর স্বামী মাছের ব্যবসা করেন। গতকাল দুপুরে বাড়ি ফিরে অসুস্থবোধ করলে গতকালই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি থাকা অবস্থায় গতকাল রাতেই হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। পরে আহত অবস্থায় পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে আসে। এবিষয়ে সদর থানা পুলিশের পরিদর্শক (এসআই) শামিম হোসেন জানান, খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড