সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনার সংক্রমণ কমাতেই এই বিশেষ উদ্যোগ

  • আপলোড তারিখঃ ১৩-০৪-২০২১ ইং
করোনার সংক্রমণ কমাতেই এই বিশেষ উদ্যোগ
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয়ের উদ্বোধনকালে ডিসি নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে চুয়াডাঙ্গা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাস্তবায়নে আছে বাংলাদেশ ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশন (বিডিএফএ) ও বাংলাদেশ পোল্ট্রি ফার্মাস অ্যাসোসিয়েশন (বিপিএফএ) এবং সহযোগিতায় আছে প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যলয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, আইলহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএইচএম শামিমুজ্জামান। এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, করোনাকালে এর আগেও এ ধরনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আবার করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। বাজারে ভিড় করে বাজার করা থেকে এ ধরনের ব্যবস্থা অনেক ভালো। এখানে স্বাস্থ্যবিধি প্রতিপালন হবে। আবার বাইরে না যেয়ে ঘরে বসেই নিজের প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে। দামের বিষয়েও খেয়াল রাখা হবে, যেন ক্রেতা না ঠকে। পাইকারি মূল্যেই পণ্য পাওয়া যাবে। তাই করোনার সংক্রমণ কমাতেই এই বিশেস উদ্যোগ নেওয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড