সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আল্ট্রাভায়োলেট প্রযুক্তিতে পানি বিশুদ্ধকরণ ফিল্টারের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১২-০৪-২০২১ ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আল্ট্রাভায়োলেট প্রযুক্তিতে পানি বিশুদ্ধকরণ ফিল্টারের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আল্ট্রাভায়োলেট প্রযুক্তিতে পানি বিশুদ্ধকরণ ফিল্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার হেলথ্ এইড মেডিকেল সেন্টারের সার্বিক তত্বাবধানে পানির ফিল্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ আকরামের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে আল্ট্রাভায়োলেট প্রযুক্তির ফিল্টারটির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান। জানা যায়, চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর কামরুজ্জামান চাঁদের বিশেষ উদ্যোগে হেলথ এইড মেডিকেল সেন্টারের সার্বিক ব্যবস্থাপনা ও তত্বাবধানে আল্ট্রাভায়োলেট প্রযুক্তির মাধ্যমে পানি বিশুদ্ধকরণ ফিল্টারটি স্থাপন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক-প্রকাশক সরদার আল আমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, চুয়াডাঙ্গা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুল হক লাভলু ও শাহাহান আলী।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড