সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় হত্যা মামলার আসামী টোটন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১১-০৪-২০২১ ইং
আলমডাঙ্গায় হত্যা মামলার আসামী টোটন গ্রেপ্তার
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার খাদিমপুর গ্রামের আলমগীর হত্যা মামলার আসামী টোটনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশ খাদিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। জানা যায়, আলমডাঙ্গার খাদিমপুর গ্রামের কাতব আলী বিশ্বাসের ছেলে আলমগীর গত ১০ অক্টোবর নিখোঁজ হন। নিখোঁজের দুই মাস পর একটি পুকুরের কচুরিপানার মধ্য থেকে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় মামলা করা হয়। মামলার পর থেকে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে মাঠে নামে। এ ঘটনার তিনমাস পর পুলিশ গত শুক্রবার রাতে মামলার এজাহারভুক্ত আসামী টোটনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড