সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় মৌমাছির কামড়ে এক ব্যক্তি আহত, হাসপাতালে ভর্তি

  • আপলোড তারিখঃ ০৯-০৪-২০২১ ইং
দামুড়হুদায় মৌমাছির কামড়ে এক ব্যক্তি আহত, হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় বাবু হোসেন (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর গ্রামের বাড়ুইপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত বাবু হোসেন জয়রামপুর গ্রামের বাড়ুইপাড়ার তোয়াক্কেল মণ্ডলের ছেলে। জানা যায়, গতকাল বিকেলে বাড়ুইপাড়া মাঠে কৃষিকাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন বাবু হোসেন। একই এলাকার আনোয়ার হোসেনের পুকুরের ধার দিয়ে বাড়ি ফেরার পথে পুকুরপারের একটি গাছে থাকা মৌমাছির চাকের শতশত মৌমাছি বাবুকে আক্রমণ করে। বাবু মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে পুকুরের মধ্যে লাফ দেয়। পরে স্থানীয় ব্যক্তিরা পুকুরপার থেতে বাবুকে অচেতন অবস্থায় উদ্ধার করে সদর হাসাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বাবুকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান বলেন, ‘বাবুর শরীরের অসংখ্য মৌমাছির কামড়ের চিহ্ন পরিলক্ষিত হয়েছে। পরিবারের সদস্যরা বাবুকে জরুরি বিভাগে অচেতন অবস্থায় নিয়ে আসে। তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড