ব্যাপক লোক সমাগম, সংক্রমণের উচ্চঝুঁকি!
- আপলোড তারিখঃ
০৬-০৪-২০২১
ইং
গাংনীর বামন্দীতে ‘লকডাউন’ উপেক্ষা করে চলছে পশুর হাট
প্রতিবেদক, মেহেরপুর:
করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ নিয়ন্ত্রণে যখন সরকারিভাবে সাত দিনের ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে, ঠিক তখনই ‘লকডাউন’ উপেক্ষা করে বামন্দী পশুর হাট চালাচ্ছে হাট মালিক কর্তৃপক্ষ।
বামন্দী হাট মালিকের পক্ষ থেকে নাসির উদ্দীন শেখ জানান, ‘লকডাউনের’ নির্দেশ মানার ব্যাপারে আমাদেরকে আলাদাভাবে কোনো চিঠি বা নির্দেশনাপত্র দেওয়া হয়নি। তাই আমরা হাটের কার্যক্রম চালাচ্ছি। প্রশাসন থেকে আমাদেরকে চিঠি দিলেই আমরা হাট বন্ধ করে দেব।’ এদিকে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাঁদের ক্ষোভ প্রকাশ করে বলেছেন, করোনা শুধু গরীবের জন্য। বামন্দী পশুর হাটেই ব্যাপক লোক সমাগম হয়। এতে করে সংক্রমণের উচ্চঝুঁকি রয়েছে। কিন্তু প্রশাসন শুধু দোকান বন্ধ করছে। বামন্দী পশুর হাটতো বন্ধ করছে না?
স্থানীয় সচেতন মহল জানান, বামন্দী পশুর হাটে কুষ্টিয়া, দৌলতপুর, ভেড়ামারা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গাসহ বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা গরু কেনা-বেচার জন্য আসেন। যদি করোনা প্রতিরোধেই ‘লকডাউন’ হয়। তাহলে বামন্দী পশুর হাটে দূর-দূরন্ত থেকে ক্রেতা-বিক্রেতারা আসার কারণে করোনা ছড়াবে নয় কি? এদিকে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।
কমেন্ট বক্স