সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে শশ্মানে মিলল মুরগি ব্যবসায়ীর লাশ

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০২১ ইং
গাংনীতে শশ্মানে মিলল মুরগি ব্যবসায়ীর লাশ
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে রাজা (২২) নামের এক মুরগি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। নিহত রাজা গাংনী উপজেলার মহেশপুর গ্রামের তারেকুজ্জামানের ছেলে। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে গাংনীর চোখতোলা শশ্মানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চোখতোলা শশ্মনঘাট এলাকায় রাস্তার পাশে রাজাকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা তারেকুজ্জামান জানান, ‘আমি এবং আমার ছেলে ব্রয়লার মুরগির ব্যবসা করি। প্রতিদিনের মতো সে মুরগির ময়লা-আবর্জনা ফেলে আসার জন্য চোখতোলা শশ্মনঘাট এলাকায় যায়। হঠাৎ আমার কাছে খবর আসে সে শ্মশানঘাট এলাকায় পড়ে আছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।’ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, ‘নিহতের থুতনিতে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।’ গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রহমান জানান, ‘বিষয়টি আমি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে যদি কেউ লিখিত অভিযোগ করে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড