সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে করোনায় প্রাণ গেল নারীর, দাফন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০২১ ইং
কালীগঞ্জে করোনায় প্রাণ গেল নারীর, দাফন সম্পন্ন
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে রহিমা খাতুন (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত রোববার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার বেজপাড়া গ্রামের গোলাম কিবরিয়ার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে রহিমা খাতুন বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। এরপর তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাঁর অবস্থার অবনতি হলে গত ২৮ মার্চ খুলনা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার তিনি মারা যান। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, রোববার সন্ধ্যায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মাওলানা রুহুল আমিনের নেতৃত্বে বেজপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে মৃত ব্যক্তিকে দাফন করা হয়েছে। উল্লেখ্য, এর আগে করোনায় আক্রান্ত হয়ে নিহতের ছেলে সাঈদ হোসেন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। সাঈদ হাসান কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন কলেজের প্রভাষক। তিনি বর্তমানে সুস্থ আছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড