সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দ্বিতীয় ডোজের টিকা নিয়ে শঙ্কা!

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০২১ ইং
দ্বিতীয় ডোজের টিকা নিয়ে শঙ্কা!
চুয়াডাঙ্গায় শেষ হয়েছে করোনা টিকার প্রথম ডোজ রুদ্র রাসেল: চুয়াডাঙ্গায় প্রথম ধাপের করোনা টিকার প্রথম ডোজ শেষ হয়েছে। গতকাল সোমবার পর্যন্ত জেলায় করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৬ হাজার ৮২৩ জন। আগামী বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হবে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গায় করোনা টিকার দ্বিতীয় ডোজ এসে পৌঁছায়নি। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস জানায়, ৮ এপ্রিলের পূর্বেই জেলায় করোনার টিকার দ্বিতীয় ডোজ এসে যাবে। টিকা এলেই ৮ তারিখ থেকে তা প্রদান শুরু হবে। জেলায় গত ২৯ জানুয়ারি তারিখে করোনার প্রথম ডোজের ৩৬ হাজার টিকা এসে পৌঁছায়। পরে ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। প্রাপ্ত ৩৬ হাজার টিকা শেষ হয়ে যাওয়ায় মার্চ মাসের ৭ তারিখ জেলা সিভিল সার্জন অফিস ঝিনাইদহ থেকে ২ হাজার টিকা সংগ্রহ করে টিকাদান কর্মসূচি অব্যাহত রাখে। ৭ মার্চ পর্যন্ত জেলায় ৪৫ হাজার মানুষ টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করে। যে কারণে ১০ মার্চ স্বাস্থ্য বিভাগ থেকে আরও ২০ হাজার টিকা সংগ্রহ করে সিভিল সার্জন অফিস। গতকাল উক্ত টিকা প্রদান কাজ শেষ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ৭ জানুয়ারি থেকে গতকাল ৫ এপ্রিল পর্যন্ত জেলায় ৫৭ হাজার ৮ শ মানুষ করোনা টিকা প্রথম ডোজ গ্রহণ করেছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, চুয়াডাঙ্গায় করোনা টিকার প্রথম ডোজ প্রদান কাজ শেষ হয়েছে। সারা দেশে করেনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান কাজ শুরু হবে ৮ এপ্রিল থেকে। তবে চুয়াডাঙ্গায় এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ এসে পৌঁছায়নি। এ নিয়ে স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা হয়ছে। দ্বিতীয় ডোজ প্রদানের নির্ধারিত দিনের আগেই তা এসে যাবে বলে আশা করা হচ্ছে। করোনা টিকার দ্বিতীয় ডোজ এসে পৌঁছালেই যারা প্রথম ডোজ গ্রহণ করেছেন, ক্রমান্বয়ে তাঁদের মধ্যে তা প্রদান কাজ শুরু করা যাবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড