অসাম্প্রদায়িকতার চেতনায় সাহিত্যচর্চার ওপর গুরুত্বারোপ
- আপলোড তারিখঃ
০১-০৪-২০২১
ইং
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে টোটন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্বভার অর্পণ করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ কার্যালয়ে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার অর্পণ করা হয়। জানুয়ারি থেকে মার্চ ২০২১ খ্রি. তিন মাস মেয়াদী চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের এডহক কমিটির আহ্বায়ক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ।
সভায় প্রথমে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সুষ্ঠু ও সুচারুভাবে দায়িত্ব পালনের জন্য আহ্বায়ক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করা হয়। একইভাবে সুন্দরভাবে নির্বাচন কার্য পরিচালনার জন্য নির্বাচন কমিশনার অ্যাড. মো. আবু তালেব বিশ^াস, রিটার্নিং অফিসার অ্যাড. হাজি এম. এম. মনোয়ার হোসেন সুরুজ, প্রিজাইডিং অফিসার মোর্তজা মোহাম্মদ মিল্টনসহ নির্বাচিত সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। দায়িত্ব হস্তাস্তরের পূর্বে নির্বাচিত সদস্যবৃন্দকে শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনার অ্যাড. মো. আবু তালেব বিশ^াস।
সভাপতির বক্তব্যে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরে চুয়াডাঙ্গার শিল্প-সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আরও গতিশীল ভূমিকা প্রত্যাশা করেন এবং গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের সদস্যবৃন্দসহ সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
উল্লেখ্য, চুয়াডাঙ্গার স্থানীয় দৈনিকসমূহে প্রকাশিত নির্বাচনী তফসিল অনুযায়ী গত ২০ মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২২ মার্চ ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ, ২৩ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৪ মার্চ মনোনয়নপত্র বিতরণ, ২৫ মার্চ মনোনয়নপত্র জমা দান, ২৭ মার্চ মনোনয়নপত্র বাছাই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ছিল ২৮ মার্চ। ঘোষিত তফসিল অনুযায়ী ১৩টি পদের মধ্যে গ্রন্থাগার সম্পাদক ব্যতীত অন্যান্য ১২টি পদের অনুকূলে ১২টি মনোনয়নপত্র এবং গ্রন্থাগার সম্পাদক পদের অনুকূলে ২টি মনোনয়নপত্র বিতরণ হয়। বিতরণকৃত ১৪টি মনোনয়নপত্রের মধ্যে উক্ত ১৩টি পদে মনোনয়নপত্র জমা হয়। একজন গ্রন্থাগার সম্পাদক পদে মনোনয়নপত্র জমা না দেওয়ায় জমাকৃত ১৩টি মনোনয়নপত্র বাছাই অন্তে বৈধ বলে গণ্য হয়। কোনো প্রার্থীই তাঁদের দাখিলি মনোনয়নপত্র প্রত্যাহার না করায় উক্ত মনোনয়নপত্রসমূহ চূড়ান্ত বলে বিবেচিত হয়। কোনো পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন উক্ত ১৩ জন চূড়ান্ত প্রার্থীকে সংশ্লিষ্ট পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচিত সদস্যগণের মধ্যে কবি নজমুল হেলাল সভাপতি ও নজির আহমেদ সাধারণ সম্পাদক, অন্যরা হলেন সহসভাপতি পদে অ্যাড. বজলুর রহমান ও গোলাম কবীর মুকুল, সহ-সাধারণ সম্পাদক অমিতাভ মীর, অর্থ সম্পাদক মো. আনছার আলী, দপ্তর সম্পাদক সুমন ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাদ আলী মোল্লা, লোকসাহিত্য সম্পাদক কাজল মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক হোসেন মোহাম্মদ ফারুক, শিশু-কিশোরবিষয়ক সম্পাদক মনোয়ারা খুশি, কার্যনির্বাহী সদস্য রিচার্ড রহমান ও হোসেন জাকির।
কমেন্ট বক্স