সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আরও দুজন করোনা আক্রান্তÍ

  • আপলোড তারিখঃ ৩১-০৩-২০২১ ইং
চুয়াডাঙ্গায় আরও দুজন করোনা আক্রান্তÍ
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নতুন করে আরও ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৭১১ জনে। গতকাল মঙ্গলবার রাত আটটায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলায় নতুন কেউ সুস্থ হয়নি। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৬২১ জন। জানা যায়, গত সোবমার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে ৩৮টি নমুনা সংগ্রহ করে। গতকাল উক্ত নমুনার মধ্যে ৩৭ নমুনার ফলাফর সিভিল সার্জন অফিস প্রকাশ করে। গতকাল প্রাপ্ত ৩৭টি নমুনার মধ্যে ২ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে বাকী ৩৭টি নমুনার ফলাফল নেগিটিভ আসে। নতুন শনাক্ত ২ জনের প্রত্তেকেই সদর উপজেলার বাসিন্দা। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য কোন নমুনা সংগ্রহ করেনি। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৮ হাজার ৫১৭টি, প্রাপ্ত ফলাফল ৮হাজার ৩১৫টি, পজিটিভ ১ হাজার ৭১১টি, নেগেটিভ ৬ হাজার ১৬১টি। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় ৪০ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় ছিল। চুয়াডাঙ্গায় আক্রান্তদের মধ্যে ২৯জন হোম আইসোলেশন ও অন্য ৯জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার বাইরে রয়েছেন ১ জন ও চুয়াডাঙ্গার বাইরে অবস্থানরত অবস্থায় করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছে দুই জন একজন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫১ জনের। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড