চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা ইউএনও সাতক্ষীরা-খুলনায় পদায়ন
- আপলোড তারিখঃ
২৯-০৩-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমানকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে সাতক্ষীরা ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলকে খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। গতকাল রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৫৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়।
কমেন্ট বক্স