গাংনীতে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
২৯-০৩-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের গাংনীতে ৩০ বোতল ফেনসিডিলসহ সেণ্টু আলী (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে পাঁচটার দিকে তাঁকে আটক করা হয়। আটককৃত সেণ্টু উপজেলার পলাশীপাড়ার আজিজুলের ছেলে। মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামে মাদক নিয়ে অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুণ্ডুর ও এএসআই জসিম উদ্দীনের নেতৃত্বে অভিযান চালিয়ে বসতঘর থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ সেণ্টুকে আটক করা হয়। আটককৃত সেণ্টুর বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
কমেন্ট বক্স