সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের গাছ বিক্রির অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০২১ ইং
গাংনীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের গাছ বিক্রির অভিযোগ
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, কোনো টেন্ডার ছাড়াই প্রায় ৫০ হাজার টাকা মূল্যের দুটি গাছ মাত্র ২৭ হাজার ৫ শ টাকায় বিক্রি করে দিয়েছেন প্রধান শিক্ষক ওহেদুল হক আসাদ। বেতবাড়িয়া বালিকা বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক জানান, ইতোপূর্বেও বিদ্যালয়ের অনেক গাছ বিক্রয় করেছেন। তিনি শুধুমাত্র একটি রেজুলেশন করে গাছ বিক্রি করেন এবারও তিনি দুটো গাছ বিক্রি করেন রেজুলেশন করেই। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানান, শুধুমাত্র সভাপতিকে ম্যানেজ করেই এসব কাজকর্ম চালিয়ে যাচ্ছেন তিনি। বেতবাড়িয়া গ্রামের বকুল ব্যাপারী জানান, ‘টেন্ডার-ফেন্ডার বুঝিনি। হেড স্যার বললেন, গাছ বেচব। কম দামে পেলাম, লাভের আশায় কিনেছি। প্রধান শিক্ষক ওয়াহেদুল হক আসাদ জানান, ‘গাছ বিক্রি করতে টেন্ডার দিতে হয়, আমার জানা ছিল না। গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের গাছ টেন্ডার ছাড়া বিক্রির কোনো সুযোগ নেই। তবে উনি যদি টেন্ডার ছাড়াই বিক্রি করে থাকেন, তাহলে অবশ্যই ভুল করেছেন। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ জানান, প্রধান শিক্ষক যদি টেন্ডার ছাড়া গাছ বিক্রি করে থাকেন, তাহলে অপরাধ করেছে, আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড