সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আরও চারজন করোনা আক্রান্ত

  • আপলোড তারিখঃ ২৬-০৩-২০২১ ইং
চুয়াডাঙ্গায় আরও চারজন করোনা আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নতুন করে আরও চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৯০ জন। গতকাল বৃহস্পতিবার রাত আটটায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলার আলমডাঙ্গা উপজেলা থেকে নতুন দুইজন সুস্থ হয়েছে। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৬২১ জন। গতকাল নতুন আক্রান্ত চারজনের মধ্যে সদর উপজেলার ২জন, আলমডাঙ্গার ১ জন ও দামুড়হুদার ১জন রয়েছে। নতুন আক্রান্তদের ৪জনই পুরুষ। আক্রান্তদের বয়স ২৮ থেকে ৮৫ বছর। জানা যায়, গত মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে ১৪ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিট জন্য ও চুয়াডাঙ্গা জ্বীন এক্সপার্ট ল্যাবে প্রেরণ করে। গতকাল এরমধ্যে পূর্বের পেন্ডিং নমুনাসহ মোট ১৫ নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে প্রেরণ করে। প্রাপ্ত ১৫ টি নমুনার মধ্যে ৪টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে বাকী ১১টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল জেলা থেকে করোনা আক্রান্ত সন্দেহে সদর উপজেলা থেকে ১৮টি, আলমডাঙ্গা থেকে ২টি ও দামুড়হুদা থেকে ১টি নমুনাসহ ২১টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিট ল্যাবে ও চুয়াডাঙ্গা জ্বীন এক্সপার্ট ল্যাবে প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৮ হাজার ৪২৭টি, প্রাপ্ত ফলাফল ৮ হাজার ২১৯টি, পজিটিভ ১ হাজার ৬৯০টি, নেগেটিভ ৬ হাজার ৮১টি। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় ১৬ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় ছিল। আক্রান্তদের মধ্যে ১২জন হোম আইসোলেশন ও অন্য ৪জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার বাইরে রয়েছেন ১ জন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫১ জনের। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড