জীবননগর ও দর্শনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে
সমীকরণ প্রতিবেদক:
জীবননগর ও দর্শনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন ভাবনায় নারী’ আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় জীবননগর উপজেলা পরিষদের হলরুমে ও দর্শনা ওয়েভ ট্রেড টেনিং সেন্টারে এই আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে ওয়েভ ফাউন্ডেশন। জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি ও উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় দেশের উন্নয়ন নিয়ে ভাবতেন। তিনি কখনই নারী-পুরুষ বৈষম্য করেননি। তিনি কখনও ধনী-গরীব ভেদাভেদ করেননি। তিনি শুধু বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দরিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে গেছেন। আজ তিনি নেই তবে তাঁর সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কাজগুলো বাস্তবায়ন করছেন। এক সময় নারীরা শুধু ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। কিন্তু বর্তমান সরকার নারী উন্নয়নের লক্ষে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন। নারীদের কখনই সমাজের বোঝা ভাবা যাবে না। তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করতে হবে।’
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বকারী কামরুজ্জামান যুদ্ধ। আলোচনা সভা শেষে লোকমোর্চার সমন্বয়কারী সজল আহম্মেদের পরিচালনায় উপ

জেলা পরিষদের হলরুমে লোকমোর্চার উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে, ওয়েভ ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, দর্শনা পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী। ওয়েভ ফাউন্ডেশনের নবায়নযোগ্য শক্তি কর্মসূচীর সমন্বয়কারী কিতাব আলীর উপস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের সাধারণ পরিষদের বীর মুক্তিযোদ্ধা মহাসিন আলী ও বদরুল আলম ফিট্টু। আলোচনা শেষে দর্শনা আনন্দধামের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃকি অনুষ্ঠান পরিবেশিত হয়। মুজিবশতবর্ষ উপলক্ষে ওয়েভ ফাউন্ডেশন ১০দিন ব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচী গ্রহন করেছে।