চুয়াডাঙ্গা শহরে আবারও মোটরসাইকেল ভাঙচুর
- আপলোড তারিখঃ
২৪-০৩-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে ইসলামপাড়ার রিজন নামের এক যুবকের হোন্ডা মোটরসাইকেলে ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় ভুক্তভোগী রিজনের মা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার কয়েকজন যুবক মোটরসাইকেলটি ভেঙে গুড়িয়ে দেয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে ডিঙ্গেদাহ বাজার থেকে চুয়াডাঙ্গা ফেরার পথে রিজনের গতিরোধ করে মারধর করে মোটরসাইকেলটি কেড়ে নেই আরাম পাড়া ও বড় মসজিদ পাড়ার কয়েকজন যুবক। পরে রাত সড়ে আটটার দিকে ভাঙ্গা মোটরসাইকেলটি চুয়াডাঙ্গা সরকারি কলেজের পাশে ফেলে যায় তারা। পরে খবর পয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মোটরসাইকেল মালিক রিজনের বাবা আবুল কালাম ভাঙ্গা মোটরসাইকেলটি চুয়াডাঙ্গা সদর থানায় নেয়। এ ঘটনায় রিজনের মা রিনা বেগম বাদি হয়ে চাঁর জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রসঙ্গত, গত সোমবার পূর্ব শত্রুতার জেরে আরাম পাড়ার মৃদুল হেসেন সৌরভের এপাসি মটরসাইকেল ভেঙ্গে দেয় শান্তি পাড়ার আাকাশসহ কয়েকজন যুবক। ওই ঘটনার জের ধরে গতকাল বিকেলে আকাশের ভাগিনা ইসলাম পাড়ার আবুল কালামের ছেলে রিজনের মোটরসাইকেলটি ভেঙ্গে দেয় বলে জানায় স্থানীয়রা।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, শহরে পর পর দুটি মোটরসাইকেল ভাঙচুরে ঘটনায় দুটি লিখিত অভিযোগ হয়েছে। তিনি আরও বলেন, সদর থানার পুলিশ তদন্ত করছে এ ঘটনায় জিড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।
কমেন্ট বক্স