সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়ন ও অগ্রগতি

  • আপলোড তারিখঃ ২৪-০৩-২০২১ ইং
আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়ন ও অগ্রগতি
চুয়াডাঙ্গার গড়াইটুপি ও তিতুদহে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধনকালে এমপি টগর প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদরের নবগঠিত তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়নের চারটি মাটির রাস্তা পাকাকরণ ও প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগর টগর। এসময় তিনি বলেন, ‘এগুলো একটাও আমার দেওয়া না, সম্পূর্ণ দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নের ক্ষেত্রে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। বর্তমান সরকার দেশকে অনেক উন্নতির স্থানে নিয়ে গেছে, যা অকল্পনীয়। তাই আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়ন, অগ্রগতি। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শুকুর আলী, গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজেদ আলী, তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা ফাতুরুজ্জামান মাস্টার, সাজ্জাদুল হক ঝণ্টু, সাদেক আলী, মহিউদ্দীন মেম্বার, মোস্তফা, সাগর হোসেন, রিপন মিয়া, হায়দার মল্লিক, গিয়াস উদ্দীন, লিটন মিয়া, মোফাজ্জেল হোসেন মোফা, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহেদ আলী প্রমুখ। উল্লেখ্য, ৩৮ লাখ ৩৪ হাজার ৬৫২ টাকা ব্যয়ে খাসপাড়া হতে বাজদিয়া পাকা রাস্তাকরণ, ৮০ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে খাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, ৫৭ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে তেঘরী গ্রাম্য রাস্তা পাকাকরণ, গড়াইটুপি হতে গবরগাড়া জিসিসিআর ভায়া বিত্তিরদাড়ি ১১ কোটি ৪ লাখ ৯৭ হাজার ৫৬৫ ব্যয়ের রাস্তার উদ্বোধন, ১ কোটি ২৩ লাখ ৮ হাজার টাকা ব্যয়ে তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন ও ১ কোটি ১৩ লাখ ৬০ হাজার ২৫০ টাকা ব্যয়ে ৬২ আড়িয়া হতে বড়শলুয়া রাস্তাটির উদ্বোধন করেন এমপি টগর।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড