আলমডাঙ্গার গাংনীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ জখম, অন্যত্র রেফার্ড
- আপলোড তারিখঃ
২৩-০৩-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গার গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় মজিবর উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ গুরুতর জখম হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টায় আলমডাঙ্গার গাংনী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও পরে পরিবারের সদস্যরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। জখম মজিবর আলমডাঙ্গা উপজেলার মোচাইনগর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
জানা যায়, গতকাল সকালে মোচাইনগর গ্রাম থেকে মেয়ের শ্বশুর বাড়ি গাংনীতে যাচ্ছিলেন। গাংনী মোড়ে পৌঁছে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতীর মোটরসাইকেল তাঁতে ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় তাঁর তাঁর বাম হাতে গুরুতর জখম হয়। স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাতালের জরুরি বিভাগে নেয়া হয়। বৃদ্ধ মজিবরের অবস্থা গুরুত্বর হওয়ায় তাঁকে জরুরি বিভাগ থেকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়। তাঁর উন্নত চিকিৎসার প্রয়জন হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ মজিবরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
কমেন্ট বক্স