সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০২১ ইং
মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড
মেহেরপুর সদরের হিজুলি গ্রামের নুর ইসলামকে হত্যার ঘটনা প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার হিজুলি গ্রামের নুর ইসলাম হত্যা মামলায় সাগর, মোহাম্মদ হক, মোহাম্মদ সোনা, আলফাজ উদ্দিন ও হামিদুল ইসলাম নামের ৫ ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত সাগর হিজুলি গ্রামে আইজুদ্দিনের ছেলে, মোহাম্মদ হক একই গ্রামের আলী মহালদারের ছেলে, হামিদুল নজর উদ্দিনের ছেলে, আলফাজ সদর উপজেলার গোভিপুর গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে এবং সোনা হিজুলি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। সাজাপ্রাপ্ত সাগর এবং হককে কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত অপর আসামি আলফাজ, হামিদুল ও সোনা পলাতক রয়েছেন। মামলার বিবরণে জানা গেছে, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১০ সালের ২০ মার্চ রাতে হিজুলি গ্রামের নুর ইসলামকে নির্মমভাবে খুন করা হয়। পরদিন সকালে হিজুলি গ্রামের মাঠ থেকে নুর ইসলামের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নুর ইসলামের স্ত্রী সাকেলা খাতুন বাদী হয়ে বাংলাদেশ দণ্ডবিধি ৩০২/৩৪ পেনাল কোড, ধারায় সাগর, মোহাম্মদ হক, মোহাম্মদ সোনা, আলফাজ উদ্দিন, হামিদুল ইসলাম, বাবর আলী, খালেক, নিপুকল, উজ্জ্বল, রিকা তুল্লা, মহিউদ্দিনসহ মোট ১১ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ১৪, জিআর কেস নম্বর ১২৩/১০, সেশন কেস নম্বর ৬২/১১। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল প্রাথমিক তদন্ত শেষে আদালতে সাগর, মোহাম্মদ হক, মোহাম্মদ সোনা, আলফাজ উদ্দিন ও হামিদুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১৪ জন সাক্ষী তাঁদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি সাগর, মোহাম্মদ হক, মোহাম্মদ সোনা, আলফাজ উদ্দিন ও হামিদুল ইসলাম দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাঁদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিরা আটকের দিন থেকে তাঁদের সাজা শুরু হবে। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদুল হক এবং আসামিপক্ষে অ্যাডভোকেট আসাদুল আজম খোকন কৌশলী ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড