মেহেরপুরের পুলিশ সুপার মুরাদ আলী করোনায় আক্রান্ত
- আপলোড তারিখঃ
২১-০৩-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
প্রথম ডোজ টিকা নেওয়ার ১ মাস ৩ দিন পর করোনায় আক্রান্ত হয়েছেন মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর বক্ষব্যাধি ক্লিনিক (সিডিসি) থেকে প্রাপ্ত জিন এক্সপার্ট মেশিনের রির্পোটে এ তথ্য পাওয়া যায়। মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, পুলিশ সুপার গত ১৭ ফেব্রুয়ারি তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্র থেকে ১ম ডোজ করোনা টিকা গ্রহণ করেছেন। তারপরও ওনার করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে।
কমেন্ট বক্স