সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অভিযানে সোনা-রুপা উদ্ধার

  • আপলোড তারিখঃ ২০-০৩-২০২১ ইং
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অভিযানে সোনা-রুপা উদ্ধার
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬ বিজিবির অভিযানে ১১৬ গ্রাম স্বর্ণ ও ৫১ গ্রাম রুপা উদ্ধার হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা থানার বড়বলদিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১৬ গ্রাম স্বর্ণ ও ৫১ গ্রাম রুপা উদ্ধার করে বড়বলদিয়া বিওপি। পরে উদ্ধারকৃত স্বর্ণ ও রুপা দর্শনা থানায় হস্তান্তর করে সুবেদার আহসান কবির বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়েরের (মালিকবিহীন) কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসির সার্বিক তত্ত্বাবধানে গত বৃহস্পতিবার দিবাগত রাত বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার জেসিও-৯১৫৯ নায়েব সুবেদার আহসান কবির সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা থানার বড়বলদিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে পোতা অবস্থায় একটি ব্যগ উদ্ধার করে। পরে স্থানীয় মেম্বার ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতের তল্লাশী করে মাটিতে পোতা অবস্থায় একটি কাপড়ের ব্যাগ পাওয়া যায়। পরবর্তীতে ব্যাগটি স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশী করে ১১৬ গ্রাম (১০ ভরি) ওজনের উন্নত মানের ১টি স্বর্ণের বার ও ৫১ গ্রাম (০৪ ভরি ০৬ আনা) ওজনের ১টি রুপার বার উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য ৭ লাখ ২৬ হাজার ১২৫ টাকা। পরবর্তীতে উদ্ধারকৃত স্বর্ণ ও রুপা দর্শনা থানায় হস্তান্তর করে নায়েক সুবেদার আহসান কবির বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়েরের (মালিকবিহীন) কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড