সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৬ বাংলাদেশি আটক

  • আপলোড তারিখঃ ২০-০৩-২০২১ ইং
জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৬ বাংলাদেশি আটক
জীবননগর অফিস: জীবননগর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৬ বাংলাদেশিকে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে জীবননগর উপজেলার ধোপাখালী সীমান্ত থেকে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার নবগ্রামের নজরুল মোল্লার ছেলে জিনায়েদ মোল্লা (২২), একই উপজেলার পারবিষপুর গ্রামের সেলিম মোল্লার মেয়ে মিম বেগম (১৯), জাফর মোল্লার মেয়ে পাপিয়া বেগম (২৭), খুলনার রুপসা উপজেলার তালতলা গ্রামের দুর্লভ ভদ্রের ছেলে বিশ্বজিৎ ভদ্র (৩৫), বিশ্বজিৎ ভদ্রের স্ত্রী শিমু ভদ্র (২৫) এবং তাঁর সন্তান স্মৃতি ভদ্র (৫)। বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর-৫৮ বিজিবির অধীনস্ত মাধবখালী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে ধোপাখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সীমান্তের ৬৯ নম্বর আন্তর্জাতিক মেইন সীমানা পিলারের ৬ নম্বর সাব পিলার থেকে আনুমানিক ১ শ গজ বাংলাদেশের অভ্যান্তর থেকে শিশুসহ ৬ জনকে আটক করে। তাঁরা সবাই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাচ্ছিলেন। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা দায়েরসহ আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল কামরুল আহসানের পক্ষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড