সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের জরুরি বৈঠক

  • আপলোড তারিখঃ ১৯-০৩-২০২১ ইং
চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের জরুরি বৈঠক
পবিত্র কুরআনের ২৬টি আয়াত পরিবর্তন চেয়ে করা রিটের প্রতিবাদে সমীকরণ প্রতিবেদক: ভারতে শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী পবিত্র কোরআন শরিফের ২৬টি আয়াতের ওপর আপত্তি তুলে পরিবর্তনের আবেদন জানিয়ে দেশটির সুপ্রিম কোর্টে করা রিটের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় চুয়াডাঙ্গা সদর থানা জামে সমজিদে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মুফতি জুনাইদ আল-হাবিবী। সভায় মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারিমের ২৬টি আয়াত বাতিলের ব্যাপারে ওয়াসিম রিজভী কর্তৃক ভারতের উচ্চআদালতে যে রিট করা হয়েছে, তা গুজরাটের নরেন্দ্র মোদির নতুন ষড়যন্ত্র বলে আখ্যায়িত করা হয়। অবিলম্বে এই রিট প্রত্যাহার ও রিটের সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ। সভায় আরও বলা হয়, যে দেশের সরকার মুসলমানদের নাগরিক অধিকার হরণ করে ভারত থেকে বিতাড়িত করতে চায়, সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আজীবন মানবতার পক্ষে লড়েছেন, জালেমদের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করেছেন, তাঁর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে অতিথি হিসেবে আসতে দেওয়ার অর্থ বঙ্গবন্ধুর আত্মার সঙ্গে বেঈমানি করা। মোদিকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। বৈঠকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সহসভাপতি মাওলানা মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান মুফতি, অর্থ সম্পাদক মাওলানা আব্দুস সামাদ, সদস্য মাওলানা আরিফ বিল্লাহ, মুফতি আক্তারুজ্জামান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড