সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পাটকাঠির গাদায় আগুন, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

  • আপলোড তারিখঃ ১৯-০৩-২০২১ ইং
আলমডাঙ্গায় পাটকাঠির গাদায় আগুন, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় পাটকাঠির গাদায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গার আসমানখালি পাটকাঠি বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, আসমানখালী বাজারে টাওয়ার সংলগ্ন বাজারের ভেতরে ৬ জন ব্যবসায়ী মিলে ৪ গাদা পাটকাঠি পালা দিয়ে রেখেছিলেন। গতকাল দুপুর ১২টার দিকে একটি পাটকাঠির গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি পাটকাঠির গাদা থেকে পাটকাঠির চারটি গাদাতেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ লাখ টাকার পাটকাঠি পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসার মানিরুজ্জামান বলেন, বিড়ি অথবা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন বড় গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর বশির উদ্দিন, আসমানখালী পুলিশ ক্যাম্প ইনচার্জ আব্দুর রহিম, গাংনী চেয়ারম্যান আবু তাহের আবু প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড