সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে হেরোইন রাখায় একজনের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ১৯-০৩-২০২১ ইং
মেহেরপুরে হেরোইন রাখায় একজনের কারাদণ্ড
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে হেরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় জনি নামের এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত ১ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আব্দুস সালাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত জনি মেহেরপুর শহরের নতুন পোস্ট অফিসপাড়ার ইউনুস আলী খানের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২ জুলাই গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের এসআই মোস্তফা শওকত ওসমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মেহেরপুর শহরের নতুন পাড়ার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জনিকে ২ গ্রাম হেরোইনসহ আটক করে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯ (১) টেবিলের (ক) ১৯(৪) ধারা একটি মামলা দায়ের করেন। যার জি আর নম্বর ২৮৫/১৮, সেশন কেস নম্বর ১৪০/১৮। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৭জন সাক্ষী তাঁদের সাক্ষ্য প্রদাণ করেন। মামলার রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামিপক্ষে কামরুল হাসান কৌশলী ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড