চুয়াডাঙ্গায় ছোট ভায়ের হাসুয়ার কোপে বড় ভাই জখম
- আপলোড তারিখঃ
১৮-০৩-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলায় ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই শহিদুল ইসলাম (২৭) গুরুতর জথম হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় শহিদুল ইসলামকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। শহিদুল ইসলাম খোরদ গ্রামের মসজিদ পাড়ার মৃত হাসেম আলির ছেলে।
শহিদুল ইসলামের মাতা রাশিদা বেগম জানান, ‘সাংসারিক বিষয় নিয়ে শহিদুলের স্ত্রী আসমা খাতুনের সঙ্গে আমার ঝগড়া হয়। এসময় আমার মেজ ছেলে সুজন হোসেন আসমাকে চড় মারতে যায়। আমি নিজে এসময় দুজনকে থামিয়ে দিই। পরে শহিদুল বাড়িতে আসলে আসমা এই ঘটনা বললে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে আমার মেজ ছেলে সুজন একটি হাসুয়া দিয়ে শহিদুলের হাতে কোপ মারে। আমরা শহিদুলকে হাসপাতালে নিয়ে এসেছি।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমানন বলেন, ধারালো হাসুয়ার কোপে শহিদুলের ডান হাতে গুরুতর জখম হয়েছে। তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
কমেন্ট বক্স