সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন আহত

  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০২১ ইং
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ছাগল ফার্ম এলাকায় ও আলমডাঙ্গা উপজেলার আন্দিপুরে পৃথক এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহতরা হলেন- দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাজারপাড়ার ভাজন মণ্ডলের ছেলে মামুন (৩২) একই এলাকার খাইরুল ইসলামের ছেলে শান্ত (২০), সমসের মণ্ডলের ছেলে মোনাজাত আলী (৩৫), আসানুর রহমানের ছেলে তুহিন (২২), মুসার ছেলে লিপ্টন (২২) ও আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামের পশ্চিমপাড়ার মৃত আমদ আলীর ছেলে জুব্বার আলী (৫০)। জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা থেকে পাখিভ্যানযোগে আলমডাঙ্গা যাওয়ার পথে চুয়াডাঙ্গা ছাগল ফার্মের সামনে একটি মিনি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এসময় পাখিভ্যান আরোহী জুব্বার আলী আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। এদিকে, আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী থেকে আলমসাধুযোগে আন্দিপুরে রাজমিস্ত্রির কাজে যাওয়ার পথের মধ্যে আন্দিপুর মোড়ে পৌঁছালে সামনে থেকে আসা একটি ইটভাটার ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে আলমসাধুতে থাকা ৭ জনের মধ্যে ৫ জন গুরুতর জখম হয়। পরে স্থানীয় আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকেও তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। এবিষয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ বলেন, প্রায় একই সময়ে দুটি সড়ক দুর্ঘটনায় আহত ছয়জনকে জরুরি বিভাগে নিয়ে আসে স্থানীয় ব্যক্তিরা। এদের মধ্যে আলমসাধু দুর্ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে জখম হয়েছে। জরুরি বিভাগ থেকে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড