সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ময়দাভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে

  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০২১ ইং
আলমডাঙ্গায় ময়দাভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে
প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় ময়দাভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কালিদাসপুর নতুন সাদা ব্রিজ হতে রেল গেটের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। এসময় গাড়িতে থাকা দুই লক্ষাধিক টাকার ময়দা পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। জানা গেছে, বুধবার সুইট ফ্লাওয়ার মিলের ময়দাভর্তি ট্রাক (কুষ্টিয়া ট-১১-১০১২) নিয়ন্ত্রণ হারিয়ে নতুন সাদা ব্রিজ হতে কালিদাসপুর রেল গেটের মধ্যবর্তী স্থানে রাস্তার পাশে অবস্থিত পানিভর্তি পুকুরে পড়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাকটি স্থানীয় মানুষ ও জেটিকল দিয়ে পুকুর থেকে ডাঙায় তোলার চেষ্টা অব্যহত ছিল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড