সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কৃষকের দৌরগোড়াই সার পৌঁছে দিলে তাঁরা অনেক সুবিধা ভোগ করবে

  • আপলোড তারিখঃ ১৭-০৩-২০২১ ইং
কৃষকের দৌরগোড়াই সার পৌঁছে দিলে তাঁরা অনেক সুবিধা ভোগ করবে
চুয়াডাঙ্গায় কনস্ট্রাকশন ২৫০০ এমটি প্রিফেব্রিকেটেড স্টিল গোডাউনের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় কনস্ট্রাকশন ২৫০০ এমটি প্রিফেব্রিকেটেড স্টিল গোডাউনের শুভ উদ্বোধন করা হয়েছে। বিএডিসি এফএমএপি’র ২য় পর্যায়ের বাস্তবায়নে নবনির্মিত গোডাউনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৮০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় এ কাজের উদ্বোধন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন। ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিএডিসির কুষ্টিয়া অঞ্চলের যুগ্ম-পরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এখানে সারের গোডাউন হলে চুয়াডাঙ্গা জেলার কৃষকরা এবং যারা চাষের সাথে যুক্ত আছেন, তারা এর সুবিধা ভোগ করবেন। সরকার শুধু কৃষি সেক্টরে না, প্রতিটা সেক্টরেই উন্নয়নের ছোঁয়া লাগিয়েছে। এই সার নিয়ে বিএনপির আমলে অনেক কেলেঙ্কারি হয়েছে। সেই সার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পর কৃষকদের সারের জন্য আর ছুটে বেড়াতে হয় না। বর্তমানে কৃষকের দৌরগোড়াই সার পৌঁছে দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেছেন, প্রত্যেকটি জেলায় সারের গোডাউন তৈরি করে দিলে বহন খচর লাগবে না। যার পরিপ্রেক্ষিতে কম দামে আমাদের কৃষকরা সার পাবে। কৃষকের দৌরগোড়াই সার পৌঁছে দিলে তারা অনেক সুবিধা ভোগ করবে। আগে সারের সংকটের কারণে মাটির শক্তি কমে যেত। কিন্তু এখন আর সেই দিন নেই। এখন সারের কারণে চারদিক শুধু সবুজ ফসলে মাঠ ভরে থাকে। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা বিএডিসির যুগ্ম-পরিচালক (বী.প্র.) সেলিম হায়দার প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা বিএডিসির যুগ্ম-পরিচালক (বী.উ.) শামীম হায়দার, সহকারী প্রকৌশলী খালেদা ইয়াসমিন, বিএডিসি মুজিবনগর সেচ প্রকল্পের পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) নুরুল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক এস এম মাহবুব অর রশীদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সংশ্লিষ্ট কাজের ঠিকাদার আলী রেজা সজল, সিনিয়র সহকারী পরিচাল (খামার) শামীম রেজা, উপ-পরিচালক (ক. গ্রো.) মির্জা শফিকুল ইসলাম, বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) (বী.প্র.কে.) আব্দুর রহিম, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, পৌরসভার সাবেক কাউন্সিলর ও সংশ্লিষ্ট কাজের ঠিকাদার গোলাম মোস্তফা শেখ মাস্তার, ওহিদুল ইসলাম, নুরনগর খামারের কম্পিউটার অপারেটর শাহাবদ্দীনসহ আরও অনেকে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড