চার স্কুলছাত্রীকে উত্ত্যাক্ত, প্রতিবাদ করায় ব্যবসায়ীকে মারধর
- আপলোড তারিখঃ
১৭-০৩-২০২১
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় চার স্কুলছাত্রীকে উত্ত্যাক্তের প্রতিবাদ করায় এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে মারধর করেছে বখাটেরা। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার সেবাবাগ স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নের শেখপাড়ার রফিকুল ইসলামের ছেলে রাসেল সেবা হাইস্কুল প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে হার্ডওয়্যারের ব্যবসা পরিচালনা করে আসছেন। সরকার ঘোষিত স্কুল ছাত্র-ছাত্রীদের টিউটশ ফি দেওয়ার জন্য সেবাবাগ স্কুলের চার ছাত্রী ফরম পূরণ করতে হাসিবুল মাস্টারের দোকানে যায়। ওই দোকানে ভিড় থাকায় হার্ডওয়্যার ব্যবসায়ী রাসেল ফরম পূরণ করতে তাদের সহযোগিতা করে। এসময় হাসিবুল মাস্টারের দোকানে উপস্থিত স্কুলছাত্রীদের উত্যাক্ত করতে থাকে শেখপাড়া গ্রামের ইখলাচ আলীর ছেলে অনিক (১৮), রবিউল ইসলামের ছেলে ফারুক (২৫), লাল্টুর ছেলে আকিব (২০) ও সাইদের ছেলে সাগর। এ ঘটনার প্রতিবাদ করে রাসেল। এ সময় বখাটেরা রাসেলের ওপর হামলা চালায়। পরে রাসেল ও ওই চার বখাটের পরিবার ঘটনাটি জানতে পেরে সেবাবাগ স্কুল প্রাঙ্গণে উপস্থিত হয়ে বিষয়টির সমাধান করে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে রাসেল তাঁর নিজের হার্ডওয়্যারের দোকান খোলে। এসময় ওই চার বখাটে রাসেলের দোকানে হামলা চালিয়ে রাসেলকে বেধড়ক মারধর করে। এঘটনায় রাসেলকে মারধর ও লুটপাটের ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছিল।
কমেন্ট বক্স