সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীর জরিমানা

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০২১ ইং
চুয়াডাঙ্গায় নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীর জরিমানা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান গতকাল সোমবার বিকাল চারটায় চুয়াডাঙ্গা সদরের বড় বাজার ফেরিঘাট এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ধারায় বাগান পাড়ার বাসিন্দা ব্যবসায়ী মিন্টুকে ১৯৯৫ এর ৬(ক) ও ১৫(১) এর ৪(খ) ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ৩ বস্তা আনুমানিক ২০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেন তা পরিবেশ অধিদফতরের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক কমল কুমার বর্মন। সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী ও অফিস সহায়ক আরমান আলী।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড