সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর থেকে খুলনার সরাসরি বাস বন্ধ

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০২১ ইং
মেহেরপুর থেকে খুলনার সরাসরি বাস বন্ধ
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর থেকে খুলনা যাওয়ার একমাত্র মাধ্যম আর এ পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কালীগঞ্জ মালিক সমিতি। গতকাল সোমবার ভোরের দিকে আর এ পরিবহনের তিনটি গাড়ি মেহেরপুর থেকে খুলনা যাওয়ার জন্য রওনা হলে কালীগঞ্জ মালিক সমিতি কালীগঞ্জ থেকে মেহেরপুরে ফেরত পাঠায়। জানা যায়, চুয়াডাঙ্গার সঙ্গে ঝামেলার কারণে কোনো গাড়ি কালীগঞ্জের ওপর দিয়ে যেতে দিচ্ছেনা কালীগঞ্জ মালিক সমিতি। আর-এ পরিবহনের স্বত্বাধিকারী ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফাওয়ান আহমেদ রুপক বলেন, চুয়াডাঙ্গার সঙ্গে কালীগঞ্জ মালিক সমিতির ঝামেলার কারণে কালীগঞ্জের ওপর দিয়ে কোন গাড়ি যেতে দিচ্ছে না কালীগঞ্জ মালিক সমিতি। বিষয়টি দ্রুত সমাধানের জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড