সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে একই স্থানে পৃথক সড়ক দূর্ঘটনায় আহত ৪ জন

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০২১ ইং
গাংনীতে একই স্থানে পৃথক সড়ক দূর্ঘটনায় আহত ৪ জন
প্রতিবেদক. মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ৩০ মিনিটের ব্যবধানে একই স্থানে দু’টি সড়ক দূর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪জন আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী শহরের ঝিনেরপুল নামক এলাকায় দু’টি সড়ক দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন-গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাঁড়াবাড়িয়া গ্রামের ক্যাম্পপাড়ার মৃত আকালী মালিথার ছেলে আব্দুর জাব্বার (৫০) একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে পল্লী চিকিৎসক বেলাল হোসেন (২৮), গাংনী পৌর এলাকার পূর্ব মালসাদহ গ্রামের আনারুল ইসলামের ছেলে আক্তারুল ইসলাম (৪৮) ও একই গ্রামের মৃত আহাদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫০)। জানা যায়, আব্দুল জাব্বার ও বেলাল হোসেন গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলযোগে গাংনী বাঁশবাড়িয়া থেকে গাংনী শহরের দিকে আসছিলেন। পথমধ্যে গাংনীর ঝিনেরপুল নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে আসা দ্রুতগামি একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এসময় মটোরসাইকেল আরোহী দু’জনই ছিটকে সড়কে পড়ে আহত হন। পথচারীরা তাঁদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আপর দিকে বিকেল ৫টার দিকে একই স্থানে (ব্যাটারি চালিত) অটোভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আক্তারুল ও সিরাজুল আহত হন। তবে মোটরসাইকেল চালক খাইরুল ইসলাম অক্ষত রয়েছেন। খাইরুল ইসলাম জানান, আমরা তিনজন মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রাম থেকে একটি অনুষ্ঠানের দাওয়াত শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলাম। গাংনী ঝিনেরপুল এলাকার সিনেমা হলপাড়ার কাছে পৌঁছালে পিছন দিক থেকে আসা দ্রুতগামি একটি অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় আক্তারুল ও সিরাজুল মোটরসাইকেল থেকে লাফ দিয়ে সড়কে ছিটকে পড়ে আহত হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড