সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০২১ ইং
আলমডাঙ্গায় ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
সমীকরণ প্রতিবেদন: আলমডাঙ্গায় ৯৬৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর বাজার থেকে তাঁকে আটক করে কুষ্টিয়া র‌্যাব-১২। জেসিও (ডিএডি) অমরেশ কুমার বালা জানান, ওসমানপুর বাজারে অভিযান পরিচালনা করে আব্দুর রাজ্জাকের ছেলে এনামুল হককে (৪২) আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটকের পর তাঁকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড