সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পেনসিলে আঁকা প্রতিটা ছবিই যেন জীবন্ত

  • আপলোড তারিখঃ ১৫-০৩-২০২১ ইং
পেনসিলে আঁকা প্রতিটা ছবিই যেন জীবন্ত
চুয়াডাঙ্গায় স্কুলছাত্র ইমরানের স্কেচ দেখে অনেকেই হতচকিত মেহেরাব্বিন সানভী: পেনসিলে আঁকা প্রতিটা ছবিই যেন জীবন্ত, হাতে আঁকা ছবি অথচ দেখে বোঝার উপায় নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্য ভিঞ্চি, রবীন্দ্রনাথ ঠাকুর, আইনস্টাইনসহ বিখ্যাত বহু মানুষদের ছবি খুব যত্ন করেই স্কেচ করে সে। ছবিগুলো যে শুধুমাত্র পেনসিলে আঁকা, তা ভাবারও উপায় নেই। সাদা কাগজের ওপর পেনসিল দিয়ে স্কেচ করে হুবহু অবয়ব সুন্দর করে ফুটিয়ে তোলে অনেক বড় চিত্রশিল্পীই। তবে এখানে যার আঁকার বর্ণনা দিচ্ছি, সে সবেমাত্র দশম শ্রেণির ছাত্র। বয়সে কিশোর হলেও, তার হাতে আঁকা স্কেচগুলো বড় বড় শিল্পীর আঁকা স্কেচের তুলনায় কোনো অংশে কম নয়। বলছিলাম, চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ইমরান আহসানের কথা। ইমরান চুয়াডাঙ্গা শহরের এতিমখানা রোডের হাসিব ইকবাল ও রাবেয়া বসরী দম্পতির পুত্র। ছোটবেলা থেকেই ছবি আঁকার ওপর আগ্রহ ছিল বেশ। একা একাই নিজ হাতে স্কেচ আঁকতো সে। যদিও তেমন কারো কাছে হাতে-কলমে শেখা হয়নি, তবুও নিজস্ব চেষ্টার কোনো কমতি রাখেনি সে। নিজে নিজে আঁকা সেই চেষ্টা থেকেই এখন তাঁর স্কেচগুলো দেখে হতচকিত হবে যে কেউ। তার আঁকা স্কেচগুলো দেখে বোঝার উপায় নেই সে এখনো কিশোর। অল্প সময়েই সে ছবি দেখে দেখে অবিকল চিত্র ফুটিয়ে তুলতে পারে স্কেচের মাধ্যমে। তার নিজের ছবির ভাণ্ডারে রয়েছে অসংখ্য অসাধারণ ছবি। বিভিন্ন অমূর্ত চিত্র আঁকার প্রতি ইমরানের রয়েছে আলাদা মনোযোগ। অনেক খ্যাতিমানের ছবি রয়েছে তার ঝুলিতে। স্কেচ করার পাশাপাশি মৃত প্রাণির হাড় দিয়ে কঙ্কাল তৈরিতেও তার আছে বেশ আগ্রহ। নিজের বাড়িতে মারা যাওয়া একটি মৃত টারকি মুরগি ও মৃত খোরগোশ মাটিতে কিছুদিন পুঁতে রেখে সেগুলোর হাড় দিয়ে টারকি মুরগি আকৃতি ও খোরগোশ আকৃতির কঙ্কাল তৈরি করেছে সে। এছাড়াও কাগজ ভিজিয়ে রেখে গলিয়ে সেগুলি দিয়ে মানুষের কঙ্কালের হুবহু মডেলও তৈরি করেছে সে। যা দেখতে তার অনেক সহপাঠির আগ্রহের শেষ নেই। দ্য ভিঞ্চির একটি ছবি, এমনভাবে স্কেচ করেছে সে, যেদিক থেকেই দেখা হোক না কেন, ছবি যে দেখছে তার মনে আইনস্টাইন যেন তার দিকে তাকিয়ে আছে। এরকম অসাধারণ ছবিগুলো এখনি আঁকছে সে। সুযোগ পেলে ইমরান আরও ভালো কিছু করবে বলে তার স্কুলের শিক্ষকদের আশা। ভি. জে সরকারি উচ্চবিদ্যালয়ের একাধিক শিক্ষক মনে করেন, যদি ইমরানকে সুযোগ দেওয়া হয়, তাহলে একজন ভালো চিত্রশিল্পী হিসেবে নিজেকে সে গড়ে তুলতে পারবে। ইমরানের সহপাঠী নাজমুল ইসলাম বলেন, ‘ইমরান খুব সুন্দর সুন্দর ছবির স্কেচ করে। তার ছবিগুলো দেখে আমরা অনেকেই বেশ মুগ্ধ হই।’ কিশোর এই চিত্রশিল্পী ইমরান আহসানের সাথে কথা হলে ছবি আঁকার প্রতি তার প্রবল আগ্রহ প্রকাশ আছে জানায়। ইমরান আহসান বলে, ‘ছোট বেলা থেকেই ছবি আঁকার বড় শখ আমার। যদিও তেমন কোথাও শেখার সুযোগ হয়নি, তুবও নিজে নিজেই চেষ্টা করি। প্রথম প্রথম যেমন আঁকতাম, এখন তাঁর থেকে অনেক ভালো করি। প্রথম দিকে তেমন সহযোগিতা বা উৎসাহও পাইনি কারো। এখন অনেকেই প্রশংসা করেন। ভালো লাগে। স্বপ্ন দেখি একজন বড় আর্টিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলব।’ ইমরান বলেন, ‘আমি ছবি আঁকাটা সব সময়ই উপভোগ করি। ভালো লাগে আঁকতে। তাই পড়াশোনার ফাঁকে যতটুকু সময় পাই, ছবি আঁকি।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড