মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ড
- আপলোড তারিখঃ
১৫-০৩-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা রাখার অপরাধে সিরাজ উদ্দিন নামের এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত। সাজাপ্রাপ্ত সিরাজ উদ্দিন মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের হযরত আলী বিশ্বাসের ছেলে। জানা যায়, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে গোপন সূত্রে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নানের নেতৃত্বে হরিরামপুর গ্রামের সিরাজের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় সিরাজ উদ্দিনের নিকট হতে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিরাজউদ্দিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯-১ এর (ঘ) ধারা ভঙ্গ করার অপরাধে একই আইনের ৩৬-১ এর ২১ ধারায় ৩ মাসের কারাদণ্ড ও নগদ ১ শ টাকা জরিমানা আদায় করা হয়।
কমেন্ট বক্স