সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিকপাড়ার কামরুজ্জামান বাবুর ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০২১ ইং
চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিকপাড়ার কামরুজ্জামান বাবুর ইন্তেকাল
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়ার মৃত ছাবদার হোসেনের ছেলের ও ঢাকার অটো-কার সিলেকশনের ম্যানেজার কামরুজ্জামান বাবু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। কামরুজ্জামান বাবু দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। অবশেষে ক্যান্সারের কাছে হার মেনে গতকাল শনিবার সকাল সাড়ে আটটার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। কামরুজ্জামান বাবুর অকাল মৃত্যুতে স্ত্রী, সন্তান, স্বজন, প্রতিবেশী ও বন্ধু বান্ধবদের মাঝে শোকেন ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ আসর চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে জানাজার নামাজ শেষে চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। কোর্ট জামে মসজিদের ইমাম মওলানা রুহুল আমীনের ইমামের পরিচালনায় মরহুমের জানাজা ও দাফনকার্যে অংশ নেন কামরুজ্জামান বাবুর আত্মীয়-স্বজন ও বন্ধুরা। এছাড়াও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটোনসহ জেলার সকল স্তরের গণ্যমান্যব্যক্তিবর্গ দাফনকার্যে অংশ নেন। দাফনকার্য শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মওলানা রুহুল আমীন। এসময় মরহুমের বড় ভাই আমিনুল ইসলাম মকুল জানান, আজ রোববার বাদ আছর মরহুমের নিজ বাসভবন সাদেক আলী মল্লিক পাড়ায় মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড