জীবননগর থানা পুলিশের পৃথক অভিযানে তিনজন আটক
- আপলোড তারিখঃ
১৪-০৩-২০২১
ইং
জীবননগর অফিস:
জীবননগর থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় তিনজনকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদনীপুর গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন (৩৫), হরিহরনগর গ্রামের সামসুল হক ভুলুর ছেলে রাসেদুল ইসলাম সুমন (৩২) ও মেদনীপুর গ্রামের মৃত নেওয়াজ বক্সের ছেলে আবু শামা (৬৫)।
জানা যায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) তাইফুজ্জামান, উপ-পরিদর্শক (এসআই) আমির ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমামুল সর্ঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদনীপুর গ্রামের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় এক কেজি গাঁজাসহ মেদনীপুর গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী রহিমা খাতুনকে আটক করতে সক্ষম হয়। একই দিনে হরিহরনগর গ্রামে অভিযান চালিয়ে গেপ্তারি পরোয়ানার আসামী হরিহরনগর গ্রামের সামসুল হক ভুলুর ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেদুল ইসলাম সুমন ও মেদনীপুর গ্রামের মৃত নেওয়াজ বক্সের ছেলে আবুসামাকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার সকালে উক্ত আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স