সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোটচাঁদপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০২১ ইং
কোটচাঁদপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতিবেদক, কোটচাঁদপুর: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুরে ডুবে আব্দুল্লাহ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের ফুলবাড়ি স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ফুলবাড়ি স্কুলপাড়ার আমিরুল ইসলামের ছেলে। জানা যায়, গতকাল দুপুরে আব্দুল্লাহ তার বাড়ির সামনের পুকুরপাড়ে খেলা করছিল। এসময় অসতর্কতাবসত সকলের চোখের আঁড়ালে আব্দুল্লাহ পুকুরের মধ্যে পড়ে পানিকে ডুবে যায়। পরে শিশু আব্দুল্লাহকে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খুঁজতে থাকে। একসময় শিশুটির দেহ পানিতে ভেসে উঠলে স্থানীয় ব্যক্তিরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড