পালানোর পাঁচ ঘণ্টা পর মাদক বিক্রেতা আবার আটক
- আপলোড তারিখঃ
১৪-০৩-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর :
মেহেরপুরে পালিয়েও পার পেল না মাদক বিক্রেতা হাসান। পালিয়ে যাবার ৫ ঘণ্টা পর তাঁকে গেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার সকালের দিকে ৪০ বোতল ফেনসিডিলসহ হাসান ও তার সহযোগী জাকির হোসেনকে আটক করে পুলিশ। এসময় হাসান ফেনসিডিল ও তাঁর সহযোগী জাকির হোসেনকে ফেলে পালিয়ে যায়। এ ঘটনার পর ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুমার কুন্ডু, এএসআই মাহাতাব উদ্দীন ও এএসআই জসিম উদ্দিনসহ ডিবি পুলিশের একটি দল ৫ ঘণ্টা অভিযান চালায়। গতকাল বেলা দেড়টার দিকে ডিবি পুলিশের দলটি রাঁধাকান্তপুর গ্রাম থেকে তাঁকে গেপ্তার করে। একাধিক মাদক মামলার আসামি হাসান মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মকলেছুর রহমানের ছেলে। এ ঘটনায় সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। যার নম্বর ১০, তারিখ ১৩/০৩/২০২১ ইং।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক অজয় কুমার কুন্ড জানান, সকালের দিকে জাকির হোসেন ও হাসান ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় ৪০ বোতল ফেনসিডিলসহ জাকিরকে আটক করা হয়। এসময় হাসান পালিয়ে যায়। হাসানের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে তিনটি মামলা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স