সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০২১ ইং
কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাসিবুর রহমান (১৫) নামের এক স্কুলছাত্রের মর্মারিন্তক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে কালীগঞ্জ শহরের ম্যাক্সি সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় হাসিবুরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত হাসিবুর রহমান উপজেলার বড় শিমলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও বিএসটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। নিহতের চাচাতো ভাই আনিচুর রহমান জানান, গতকাল রাত ৮ টার দিকে মোটরসাইকেলযোগে হাসিবুরের সঙ্গে কালীগঞ্জ শহর থেকে বড় শিমলা ফিরছিলেন। হাসিবুর মোটরসাইকেলের পিছনে বসে ছিল। এসময় পিছন থেকে এসে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে হাসিবুর ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। এসময় ট্রাকটি হাসিবুরকে পিষ্ট করে চলে যায়। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষ করে হাসিবুরকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমতিয়াজ আলম জানান, হাসপাতালে নেয়ার পূর্বেই হাসিবুলের মৃত্যু হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড