সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

  • আপলোড তারিখঃ ১৩-০৩-২০২১ ইং
জীবননগরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ
জীবননগর অফিস: জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)’র কঠোর পদক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নারায়ণপুর সরকারপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থার সদস্যরা গোপন সংবাদের ভিত্ত্বিত্বে জানতে পারে জীবননগর পৌরসভার নারায়ণপুর সরকারপাড়ার নাসির উদ্দিন ঝড়ু মিস্ত্রির ৭ম শ্রেণির স্কুলপড়ুয়া নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে। এমন সংবাদ পেয়ে বিষয়টি জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনকে জানালে তিনি তাৎক্ষণিক জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামকে বলেন। এ সময় জীবননগর থানার এএসআই ইমামুল ফোর্স নিয়ে মেয়ের বাড়িতে হাজির হলে বরপক্ষ সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীনকে সাক্ষী রেখে মেয়ের বিয়ের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তাঁকে বিয়ে না দিতে পারে সে বিষয়ে সতর্ক করেন। যদি এ আদেশ অমান্য করে বিয়ে দেওয়া হয়, তাহলে মেয়ের পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন বলেন, সরকারি আদেশ অমান্য করে যদি কেউ বাল্যবিবাহ দিয়ে থাকে, তাহলে কাজীসহ বর এবং কনের পরিবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড