সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে আলমসাধু থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৩-০৩-২০২১ ইং
গাংনীতে আলমসাধু থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামে আলমসাধু (স্যালোইঞ্জিন চালিত যান) থেকে পড়ে আব্দুল মজিদ (৬৫) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। নিহত আব্দুল মজিদ জুগিন্দা গ্রামের শেখপাড়ার কেরু শেখের ছেলে। গতকাল শুক্রবার ভোররাত চারটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে আব্দুল মজিদসহ কয়েকজন নির্মাণ শ্রমিক একটি আলমসাধুযোগে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক দিয়ে গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামে ঘর ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন। এসময় আব্দুল মজিদ গাড়িতে চড়ে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে সে গাংনীর চোখতোলা নামক স্থানে পৌঁছালে, গাড়ি থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। সে সময় অন্যান্য শ্রমিকরা তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, ‘বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড