আলমডাঙ্গার কৃতী সন্তান ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের করোনা মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৩-০৩-২০২১
ইং
আলমডাঙ্গা অফিস:
বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি ও ডিএমপি কমিশনার আলমডাঙ্গার কৃতী সন্তান শফিকুল ইসলামের করোনা মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা পৌরসভার মেয়র আলহাজ্ব হাসান কাদির গনুর উদ্যোগে আলমডাঙ্গার বড় মসজিদ ও দারুস সালাম জামে মসজিদে গতকাল শুক্রবার জুমার নামাজের পর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে অংশ নেন আলহাজ্ব গোলাম রহমান সঞ্জুল, আলহাজ্ব রফিক মিয়া, সহিদুল ইসলাম খান, আলহাজ্ব নজরুল ইসলাম, সহিদুল ইসলাম, খন্দকার আব্দুল্লাহসহ মুসল্লিরা।
অন্যদিকে, দারুস সালাম জামে মসজিদে উপস্থিত ছিলেন আলী আকবর আকু, আশরাফুল আলম মণ্টু, আব্দুস সাত্তার, আনোয়ার হোসেন, হেকমত আলী, প্রেসক্লাবের সম্পাদক হামিদুল ইসলাম, রুপক মিয়া, প্রভাসক আব্দুল কুদ্দুসসহ মুসল্লিরা। উল্লেখ্য, ডিএমপি কমিশনার করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। দারুস সালাম জামে মসজিদে দোয়া পরিচালনা করেন ইমাম মাওলানা আকরাম হোসেন ও বড় মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
অপর দিকে, ডিএমপি কমিশনার অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক শফিকুল ইসলামের করোনা মুক্তি কামনায় আলমডাঙ্গা মোহনা বন্ধু সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মাগরিবের নামাজের পর মোহনা বন্ধু সমিতির কার্যালয়ে এ দোয়া পরিচালনা করা হয়। মোহনা বন্ধু সমিতির ধর্মীয় সম্পাদক মৌলভী আব্দুর রহমানের উপস্থাপনায় এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনা বন্ধু সমিতির উপদেষ্টা ফিলিপাইন এয়ারলাইন্সের জিএম মীর আব্দুল মতিন চৌধুরী স্বপন, সমিতির সহসভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সামসুজ্জোহা,বন্ধু কল্যাণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম, আপ্যায়ন সম্পাদক আব্দুল খালেক, দপ্তর সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক তৌহিদ আলী, কার্যকরি কমিটির সদস্য আলহাজ্ব ফজলুর রহমান, আব্দুল হামিদ, মীর হাসানুজ্জামান, আলমডাঙ্গা উপজেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি, শিক্ষক ও কবি জামিরুল ইসলাম খান জামিল, বিশ্বজগৎ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক ও কবি আ ফ ম সিরাজ সামজী প্রমুখ।
কমেন্ট বক্স