সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে যুবককে ৭০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০২১ ইং
মুজিবনগরে যুবককে ৭০ হাজার টাকা জরিমানা
মুজিবনগর অফিস: মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে এক ইটভাটায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মুজিবনগরে সড়ক থেকে কাদা ও মাটি দূর করতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত যুবক মেহেরপুর সদরের আশরাফপুর গ্রামের আব্দুস সালামের ছেলে রাসেল শেখ। ভ্রাম্যমাণ আদালতের একটি সূত্র জানায়, মাটি উত্তোলন করে ইটভাটায় বিক্রির উদ্দেশ্যে গ্রামীণ সড়ক ব্যবহার করে ও গণউপদ্রব সৃষ্টি করে, যা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫(২) ধারা অনুসারে দণ্ডনীয় অপরাধ। অপরাধী দোষ স্বীকার করে স্বীকারোক্তি দিলে ও এ ধরণের অপরাধ আর করবেন না মর্মে অঙ্গীকার প্রদান করলে ভ্রাম্যমাণ আতালতের ম্যাজিস্ট্রেট ও মুজিবনরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম তাঁকে ৭০ হাজার টাকা জরিমানা করেন। এসময় সার্বিক সহায়তা প্রদান করে এসআই ইকবালের নেতৃত্বে মুজিবনগর থানার একটি পুলিশ টিম, সার্ভেয়ার শাহাদুল ইসলাম ও পেশকার মনিরুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড