সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে ইটভাটায় জরিমানা

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০২১ ইং
গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে ইটভাটায় জরিমানা
প্রতিবেদত, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এএসবি ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাংনী উপজেলার পূর্বমালসাদহ-হাড়িয়াদহ মাঠের এএসবি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৫/১৫ (২) ধারায় এএসবি ইটভাটা মালিকের নিকট হতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী বলেন, প্রতিনিয়ত ইটভাটাগুলোর মালিকরা সড়ক দিয়ে গাড়িতে করে মাটি বহন করছে। যার কারণে সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, যা ইটভাটা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করার শামিল। পর্যায়ক্রমে আইনলঙ্ঘন করা ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড