সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৯ জন আটক

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০২১ ইং
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৯ জন আটক
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নয়জন বাংলাদেশীকে আটক করে বিজিবি। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মহেশপুর সীমান্তের দিয়ে অনুপ্রবেশের সময় তাঁদেরকে আটক করে ৫৮ বিজিবি। গতকাল ৫৮-বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান প্রেরিত ই-মেইলে এ তথ্য জানা যায়। আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া গ্রামের দিপংকর ঘোষ (৫০), কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া গ্রামের মোস্তফা কামাল (২২), চট্রগামের পটিয়া উপজেলার ইয়াছমিন (২৫), সমির (০৯), সামিয়া সুলতানা, ইমরান (১.৫) মংলা উপজেলার জয়মনি গ্রামের দিপালী হালদার (২৫), সুজন রাই (০৬) ও মোড়লগঞ্জ উপজেলার শরনাসী গ্রামের হাফিজুলের স্ত্রী চম্পা (২৩)। আটককৃত বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড